নবাব স্যার সলিমুল্লাহর ১৪৪তম জন্মবার্ষিকী রোববার


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৬ জুন ২০১৫

মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহ’র ১৪৪তম জন্মবার্ষিকী রোববার।

যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্য বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- বেগমবাজারে পারিবারিক কবরস্থানে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল।

নবাব স্যার সলিমুল্লাহ মেমোরিয়াল কমিটির উদ্যোগে সকালে নবাব সলিমুল্লাহ’র মাজারে কমিটির চেয়ারম্যান সৈয়দ নাসরুল আহসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের পর মাজার প্রাঙ্গণে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শনিবার নবাব স্যার সলিমুল্লাহ মেমোরিয়াল কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।