দেশে এলো নীলকণ্ঠ হাজংয়ের মরদেহ
বাংলাদেশি শান্তিরক্ষী সৈনিক নীলকণ্ঠ হাজংয়ের মরদেহ বাংলাদেশে আনা হয়েছে। শনিবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ নম্বর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সেখান থেকে পরিবারের সদস্যদের হাতে নীলকণ্ঠের মরদেহ হস্তান্তর করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঘিলাঘোড়ায় পূর্ণ সামরিক মর্যাদায় নীলকণ্ঠের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ১ জুন সন্ধ্যায় মালির রাজধানী বামাকোতে সন্ত্রাসীর গুলিতে নিহত হন নীলকণ্ঠ হাজং। একই ঘটনায় গুরুতর আহত হন আরেক সৈনিক সিরাজুল ইসলাম।
আরএস