রামকৃষ্ণ মিশনে মোদির ২০ মিনিট (ভিডিও)


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০৭ জুন ২০১৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের ঢাকা সফরে প্রার্থনা করার জন্য রোববার সকালে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে যান। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে রামকৃষ্ণ মিশনে যান মোদি।

রোববার সকাল ৯টা ১০ মিনিটে রামকৃষ্ণ মিশনে পৌঁছান মোদি। তাকে বরণ করে নেন মিশন হেড কোয়ার্টারের (কলকাতা) প্রশাসনিক প্রধান স্বামী সুহিতানন্দ ও ঢাকা মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুভেশানন্দ।

ভারতীয় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার সঙ্গে মিলে ধর্মীয় সংগীতে অংশ নেন। তাকে পরিয়ে দেওয়া হয় গেরুয়া রঙের উত্তরীয়।

মিশনের পক্ষ থেকে দুটি স্মারকের পাশাপাশি স্বামী বিবেকানন্দের একটি জীবনী উপহার দেওয়া হয় মোদিকে।

মিশনের কর্মীরা ভারতীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে উচ্চস্বরে স্লোগান দেন। সকাল সাড়ে ৯টার দিকে মিশন থেকে মোদী রওনা হন বারিধারার উদ্দেশ্যে।



এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।