বারিধারায় চ্যান্সারি ভবন উদ্বোধন করলেন মোদি (ভিডিও)


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৭ জুন ২০১৫

সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সফরের দ্বিতীয় দিন শুরু করেন ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনার মধ্য দিয়ে। পরে তিনি রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন। এরপর ছুটে যান বারিধারায় ভারতীয় হাইকমিশনে।

সেখানে নতুন চ্যান্সারি ভবন ও অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন। এখানে তিনি ছয়টি প্রকল্পের উদ্বোধন করেন। এরপর ফিরে যান হোটেল সোনারগাঁওয়ে।

মোদি ভারতীয় হাইকমিশন উপস্থিত ছোটবড় সকলের সঙ্গে কুশল বিনিময় করেন। সবার সঙ্গে হাত মেলান। সবাই কেমন আছেন খোঁজখবর নেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। দেখুন ভিডিওতে...



বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।