বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণ
বিয়ের প্রলোভন দেখিয়ে রাজধানীর নতুন বাজার এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ফরহাদ নামের এক যুবকের বিরুদ্ধে।
ভাটারা থানার এস আই নজরুল ইসলাম জানান, গত বুধবার ফরহাদ ধর্ষিতাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এই ঘটনার প্রেক্ষিতে ধর্ষিতার মা বাদি হয়ে ভাটারা থানায় ধর্ষণ মামলা করেন।
ডাক্তারি পরীক্ষা-নিরিক্ষার জন্য ওই কিশোরীকে সোমবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান তিনি।
এসকেডি/পিআর