বিদ্রোহীদের বিতাড়নে অভিযান চালাচ্ছে বাংলাদেশ : বিএসএফ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহীদের বিতাড়িত করতে অভিযান চালাচ্ছে বাংলাদেশ। খবর টাইমস অব ইন্ডিয়া।
বিএসএফ’র ওই কর্মকর্তা বলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে, বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলছে। বিএসএফ বিজিবি প্রতিনিধি দলের কাছে বাংলাদেশের বিভিন্ন স্থানে থাকা বিচ্ছিন্নতাবাদীদের ৩৯টি ক্যাম্পের তালিকা দিয়েছে। এসময় জঙ্গিদের গ্রেফতারে বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়। বিএসএফ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের চুরি, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে বিজিবি’র কাছে অভিযোগ করে। বিজিবিও এসময় সীমান্ত হত্যার বিষয়টি তোলে।
মেঘালয়ের শিলংয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৃহস্পতিবার এক কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার) মো: লতিফুল হায়দার। বিএসএফ’র পক্ষে প্রতিনিধিত্ব করেন বিএসএফ’র মেঘালয়ের ইন্সপেক্টর জেনারেল সুদেশ কুমার।
এআরএস/এমএস