২২ জুন : এক নজরে সারাদিনের খবর
জাতীয় পরিচয়পত্রের জন্য টাকা লাগবে
এতদিন বিনামূল্যে জাতীয় পরিচয়পত্র সরবরাহ তা সংশোধন করা হলেও এখন তা টাকার বিনিময়ে করতে হবে। প্রকার ভেদে ১০০ থেকে এক হাজার টাকা গুণতে হবে সংশ্লিষ্টদের।
শর্তসাপেক্ষে রাজ্জাককে ফিরিয়ে দিতে রাজি মিয়ানমার
টেকনাফ থেকে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাককে ফিরিয়ে দিতে রাজি হয়েছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার
৬৭ বছরে পা রাখছে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। ঐতিহ্যবাহী এ দলটি ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার।
১৪ সদস্যের প্রেস কাউন্সিল গঠিত
বাংলাদেশ প্রেস কাউন্সিলের ১৪ সদস্যের ১৭তম কাউন্সিল গঠিত হয়েছে। মনোনীত সদস্যদের মধ্যে দু’জন সংসদ সদস্য রয়েছেন।
ঈদে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে টাস্কফোর্স
ঈদে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স মাঠে থাকবে বলে জানিয়েছেন সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিজিপি ১৬ কোটি বাঙালিকে হাতকড়া পরিয়েছে : হাজী সেলিম
মায়ানমারের বর্ডার গার্ড অব পুলিশ (বিজিপি) বিজিবি নায়েক রাজ্জাককে হাতকড়া পরিয়ে রেখেছে। এর মাধ্যমে দেশটি ১৬ কোটি বাঙালির হাতে হাতকড়া পরিয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
রফিকুল-আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বিস্ফোরণ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মির্জা ফখরুলের জামিন আদেশ আপিল বিভাগে বহাল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়ের করা নাশকতার তিন মামলায় হাই কোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।
দুদক দায়িত্ব পালনে ব্যর্থ : রিপন
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি-দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি নির্মূলে শাসকদলীয় দৃষ্টিভঙ্গির বাইরে নির্মোহভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।
র্যাংঙ্কিংয়ে টাইগারদের অবস্থান দুই!
ভারতের বিপক্ষে সিরিজ জয়ের সাথে সাথে আইসিসির ওয়ানডে র্যাংঙ্কিংয়ে সাত নম্বর স্থানটি পাকাপাকি ভাবেই দখল করে নিয়েছে বাংলাদেশ। তবে র্যাংঙ্কিংয়ে সাতে থাকলেও ২০১৫ সালে ওয়ানডে ক্রিকেটে জয়-পরাজয়ের পরিসংখ্যানে আসলে বিশ্বের দুই নম্বর দল মাশরাফি-মুশফিকদের বাংলাদেশ।
একে/আরআই