যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৯ মে ২০২৬
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ, ছবি: জাগো নিউজ গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলো- মনিরুল ইসলাম রাব্বি, মো. ইমন, মোহাম্মদ অলী, মো. রোকন, মো. জাহিদ হাসান, মো. ফিরোজ গাজী, মো. শাহাদাত হোসেন নয়ন, বিল্লাল, রশিদ, মো. জাবেদ বেপারী, জুলহাস আকন, মো. শান্ত, মো. নাঈম, মো. জুবায়ের, লিংকন, ছালাম মল্লিক, সুরাইয়া বেগম, মো. জাহিরুল ইসলাম, মো. আমির হোসেন, অনিক, মো. সম্রাট, মো. আবু বকর তালুকদার, মো. আরিয়ান ইসলাম আরিফ, মো. সাব্বির ওরফে বুলেট, মো. আলিফ, মো. সামির, মো. রবিউল ইসলাম, মো. সোহেল ও মো. আবু সালেহ রাফি।

মঙ্গলবার (১৯ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, সোমবার (১৮ মে) যাত্রাবাড়ী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে নিয়মিত মামলায় ৭ জন, পুরাতন মামলায় সাতজন, গ্রেফতারি পরোয়ানা মূলে তিনজন ও মোবাইল কোর্টে ১২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

কেআর/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।