উত্তর বেগুনবাড়িতে গুলি চালিয়ে ব্যবসায়ীর ২ লাখ টাকা ছিনতাই


প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২২ জুন ২০১৫

রাজধানীর শিল্পাঞ্চল থানাধীন উত্তর বেগুনবাড়ি এলাকায় মো. কাজল(৪৫) এক ব্যবসায়ীকে গুলি চালিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। সোমবার রাত সাড়ে ১১টা দিকে এঘটনা ঘটে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক।

তিনি জাগোনিউজকে জানান, রাত সাড়ে ১১টার দিকে শিল্পাঞ্চল থানাধীন উত্তর বেগুনবাড়ি এলাকার মো. কাজল(৪৫) ওই ব্যবসায়ী বিকাশের ব্যবসা করেন। ব্যবসায়িক কাজ শেষে টাকা ও ব্যবহৃত মোবাইল নিয়ে বাসায় ফেরার পথে ৪/৫ জন দুর্বৃত্ত এসে তাকে ঘিরে ধরে। এসময় কাজলের ডান পায়ে গুলি চালিয়ে টাকার ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে প্রতিবেশী আফসার উদ্দিন তাকে গুরুতর আহতাবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

জেইউ/এইচ/টিআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।