কমলাপুরে ১৭০০ ইয়াবাসহ আটক ১
রাজধানীর কমলাপুর রেল স্টেশনে অভিযান চালিয়ে এক হাজার সাতশ পিস ইয়াবাসহ ইলিয়াস হোসেন নামের(২৭) এক যাত্রীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৮টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে আসা তূর্না-নিশিতা ট্রেন থেকে নামা যাত্রীদের তল্লাশী করে ইয়াবাসহ তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।
তিনি জাগোনিউজকে বলেন, সকাল সাড়ে ৮টার পর চট্টগ্রাম থেকে আসা তূর্না-নিশিতা ট্রেনের যাত্রীদের তল্লাশী কালে ইলিয়াস হোসেনকে ১৭ শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। ইলিয়াসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেইউ/এএইচ/এমএস