রাজধানীতে এক হাজার ভুয়া পাসপোর্টসহ আটক ৪


প্রকাশিত: ০৪:৪৬ এএম, ২৩ জুন ২০১৫

রাজধানীতে অভিযান চালিয়ে এক হাজার ভুয়া পাসপোর্টসহ ৪ মানবপাচারকারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার রাতে তাদের আটক করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিআইডি’র বিশেষ শাখার এসপি আব্দুল্লাহ বাকি। তবে তিনি তাৎক্ষনিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানাতে পারেন নি।

সকাল সাড়ে ১১টায় সিআইডি’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।