কিং কোবরাসহ কেরানীগঞ্জে আটক ১


প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৩ জুন ২০১৫
প্রতীকী ছবি

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলা থেকে ১৭টি কিং কোবরাসহ বাবু (২৮) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে লেকসিটি ঘাটেরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাসা থেকে কিং কোবরা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ কর্মকর্তা মেজর নাছির উদ্দিন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাবুকে আটক করা হয়।

পরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক বাবুকে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড দেয় আদালত।

মেজর নাছির উদ্দিন আরও জানান, বাবু একট সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য। বাবুসহ ওই সিন্ডিকেট সাপের বিষ সংগ্রহ করে বিভিন্ন দেশে পাচার করে আসছে।

অবৈধভাবে সাপের বিষ পাচারের অভিযোগে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।