ভেজাল খাদ্য তৈরির দায়ে ৬ মাসে ১০ কোটি টাকা জরিমানা


প্রকাশিত: ১০:২৪ এএম, ২৩ জুন ২০১৫
ফাইল ছবি

খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রঙ মেশানোর দায়ে এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দেশের ১২ হাজার ছয়টি প্রতিষ্ঠানকে ১০ কোটি টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের সহকারী পরিচালক মির্জা মোহাম্মদ হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ভেজাল রঙ মিশ্রণ ও অনিয়মের কারণে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর আওতায় ১২ হাজার প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টকে দোষী সাব্যস্ত করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ কোটি ১০ লাখ ৯২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পাশাপাশি ১৫৮ জন অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে মোট তিন লাখ ৯২ হাজার টাকা প্রদান করে বাকি টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। দেশের প্রায় ৪৯ হাজার বাণিজ্যিক প্রতিষ্ঠানে অধিদফতরের তদারকি অব্যাহত আছে বলে জানান তিনি।

এআর/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।