নিখোঁজ স্বর্ণকার সোহরাওয়ার্দী হাসপাতালে উদ্ধার


প্রকাশিত: ১০:২৬ এএম, ২৩ জুন ২০১৫

রাজধানীর চানখারপুলে ‘নিঁখোজ’ স্বর্ণের কারিগর মনিন্দ্র পালকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
মঙ্গলবার বেলা ১২টার দিকে সেখান থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক। তিনি বলেন, পুরান ঢাকার তাঁতীবাজারের শিব মন্দির সংলগ্ন সুভাষ পাল মার্কেটের স্বর্ণের কারিগর মনিন্দ্র।
 
মনিন্দ্র পালের ভাই নীল কমল পাল জানান, “সোমবার দুপুরে ১৫ ভরি স্বর্ণসহ চানখারপুল থেকে রিকশা নিয়ে নিউ মার্কেটের আমিন জুয়েলার্সে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি।
 
বিকেলের পর থেকে ছোট ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে রাতেই কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন নীল কমল।
 
নীল কমল বলেন, মঙ্গলবার ভোরে আদাবর থানার এক পুলিশ কর্মকর্তা ফোন করে জানায় আমার ছোট ভাই সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছে। এরপর তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
 
তবে ওই ১৫ ভরি স্বর্ণ খোয়া গেছে দাবি করে নীল কমল বলেন, মনিন্দ্র সুস্থ হলে বলা যাবে কে কিভাবে স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।

জেইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।