মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী


প্রকাশিত: ১১:০১ এএম, ২৩ জুন ২০১৫
ফাইল ছবি

মালয়েশিয়ায় জনশক্তি রফতানি প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাবছে বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় বুধবার সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

মন্ত্রীর সফরের ব্যাপারে মালয়েশিয়াস্ত বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এস কে শাহীন জানান, সফরকালে মালয়েশিয়া সরকারের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একাধিক সভায় মিলিত হওয়ার কথা রয়েছে প্রবাসী কল্যাণমন্ত্রীর।

সফরকালে ২৭ জুন কুয়ালালামপুরে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনকে সংবর্ধনা দেবে মালয়েশিয়া আওয়ামী লীগ। তবে দলীয় ব্যানারে নয় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান মালয়েশিয়া আওয়ামীলীগের নীতিনির্ধারকরা।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।