শিশুটির মৃত্যু হলো বালতির পানিতে ডুবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪২ এএম, ০১ অক্টোবর ২০১৯

চট্টগ্রামের চন্দনাইশে নানা বাড়ি বেড়াতে এসে বালতির পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশুর নাম আবিদ ইসলাম। সে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের পলিয়াপাড়া গ্রামের আবদুস সবুরের ছেলে। সম্প্রতি আবিদ তার মায়ের সঙ্গে নানা বাড়ি বেড়াতে এসেছিল।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার দোহাজারী পৌর সদরের উল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সদস্যের সহকারী মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের অন্যান্য সদস্যদের ব্যস্ততার সুযোগে শিশু আবিদ খেলতে খেলতে বাড়ির বাথরুমে ঢুকে পরে। এ সময় অসাবধানতাবশত পানিভর্তি বালতির ভেতর পড়ে যায় সে। বালতির পানিতে দমবন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরে আবিদ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে বালতিতে খুঁজে পায়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবিদকে মৃত ঘোষণা করেন।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।