প্রধানমন্ত্রীর কিছু হলে খালেদা দোষী : তারানা


প্রকাশিত: ০১:৩১ পিএম, ২৯ মার্চ ২০১৬

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন তিনি হাসিনা বিহীন আগামী নির্বাচন চান। এর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি কিছু হয় তবে খালেদাকে দোষী সাব্যস্ত করা হবে বলে হুঁশিয়ারি  উচ্চারণ করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

মঙ্গলবার বিকেলে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাজধানীর মতিঝিলের সোনালী ব্যাংকের লোকাল অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আগামী নির্বাচনে মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে তারা শেখ হাসিনার সরকারকে চায়। ১৫ আগস্ট খালেদা জিয়ার অসত্য জম্মদিন পালন আমাকে পীড়া দেয়। কারণ ওইদিন শুধু বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি শিশু রাসেলকেও হত্যা করা হয়েছিল।

সভায় সোনালী ব্যাংক বঙ্গমাতা পরিষদের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমারসহ পরিষদের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসআই/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।