ইংল্যান্ড-নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফইনালে বুধবার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ফাইনালের আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় সবচেয়ে জমজমাট লড়াই অনুষ্ঠিত হবে এই দুই ল্যান্ডের মধ্যে।
বিশ্বকাপের দুই চমকসৃষ্টিকারী দলের মধ্যে ফাইনালে ওঠার লড়াইয়ে জমজমাট খণ্ডযুদ্ধও অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ডের স্পিন বনাম ইংল্যান্ডের ব্যাটিং। কিংবা ইংল্যান্ডের পেস বনাম নিউজিল্যান্ডে হার্ড হিটিং ব্যাটিং।
টি-টোয়েন্টিতে দুই দলের পরিসংখ্যানে বেশ এগিয়ে ইংল্যান্ড। ১২ বারের দেখায় ইংল্যান্ড জিতেছে ৮টি এবং ৪টি জিতেছে নিউজিল্যান্ড। এর মধ্যে ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত টানা ৬টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড।
শেষ পর্যন্ত কোন দল পাচ্ছে ফাইনালের টিকিট। জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে বুধবার রাত ৮টা পর্যন্ত। তার আধঘণ্টা আগেই অবশ্য টস হয়ে যাবে। এবার দেখে নেয়া যাক ফাইনালে এই দুই দলের লড়াইয়ে মাঠে নামছে কারা।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জেসন রায়, অ্যালেক্স হেলস, জো রুট, জশ বাটলার (উইকেটরক্ষক), ইওইন মর্গান (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলি, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ডেভিড উইলি এবং লিয়াম প্লাঙ্কেট।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরি আন্ডারসন, রস টেইলর, গ্রান্ট এলিয়ট, লুক রনকি (উইকেটরক্ষক), মিচেল সান্টনার, অ্যাডম মিলনে, ইশ সোধি এবং মিচেল ম্যাকক্লেনাঘান।
বিএ