পালমিরায় গণকবরের সন্ধান


প্রকাশিত: ০৩:৫০ এএম, ০২ এপ্রিল ২০১৬

সম্প্রতি আইএসের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালিয়ে সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরা দখল করেছে সিরীয় বাহিনী। সদ্যমুক্ত হওয়া হোমস প্রদেশের এই শহরটিতে গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই এলাকায় আইএসের পুতে রাখা বোমা এবং মাইন নিষ্ক্রিয় করার সময়ই গণকবরের সন্ধান পায় সিরীয় বাহিনী। পালমিরার উত্তরপূর্বাঞ্চলীয় এলাকায় গণকবরটির সন্ধান পাওয়া গেছে।

পালমিরায় নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে আইএস। জঙ্গিরা নারী এবং শিশুসহ অন্তত ৪শ’ জনকে হত্যা করেছে। গণকবরটি সেই হত্যাকাণ্ডেরই প্রমাণ। প্রায় এক বছর আইএসের দখলে থাকার পর প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে গত মাসের ২৭ তারিখে পালমিরাকে মুক্ত করা হয়।

সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, একটি গণকবর থেকে এ পর্যন্ত ২৫টি দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পাঁচ নারী এবং তিন শিশুর দেহাবশেষ রয়েছে। গণকবরটি থেকে দেহাবশেষ উদ্ধারের প্রক্রিয়া এখনো চলছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।