হরমুজ প্রণালি বন্ধ করার পরিকল্পনা ইরানের নেই: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০১ মার্চ ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি/ ফাইল ছবি: এএফপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ করার কোনো ইচ্ছা তেহরানের নেই। এমনকি, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছানোর পরও নৌচলাচলে ব্যাঘাত ঘটে, এমন কিছু করারও কোনো পরিকল্পনা নেই।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে ইরানের এই অবস্থানের কথা জানান আরাঘচি।

এদিকে, হরমুজ প্রণালির কাছে রোববার (১ মার্চ) দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও। ওই প্রণালির দুই পাশে বহু জাহাজ নোঙর করে আছে বলে জানা গেছে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।