ইভেন্স টেক্সটাইলের আইপিও অনুমোদন
পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে অর্থ সংগ্রহের জন্য ইভেন্স টেক্সটাইল লিমিটেডকে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার বিএসইসি’র ৫৬৯তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
জানা গেছে, ইভেন্স টেক্সটাইল ১০টাকা ফেসভ্যালুতে ১ কোটি ৭০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটি কোনো ধরনের প্রিমিয়িাম ধরেনি।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন ও আইপিও খরচ খাতের ব্যয় করবে।
৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণ অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬২ পয়সা এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৭ টাকা ৬২ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
এসআই/এআরএস/পিআর