মাথাপিছু আয় ১ হাজার ৪৬৬ ডলার


প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৫ এপ্রিল ২০১৬

চলতি অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ১ হাজার ৪৬৬ ডলার দাঁড়িয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা। এর আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৩১৪ ডলার।

রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) মঙ্গলবারের বৈঠকে পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রি আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, চলতি অর্থ বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত তথ্যের ভিত্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) পরিমাণ বাড়ছে। শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি। তাই মাথাপিছু আয়ও বাড়ছে। এদিকে মাথাপিছু আয় বাড়ার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছে সরকারের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এদিকে, মাথাপিছু আয়ের উচ্চ প্রবৃদ্ধির ওপরে ভর করে ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে বাংলাদেশ। ২০২১ সালের মধ্যম আয়ের দেশ হতে চায় বাংলাদেশ।

এসএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।