বনানীতে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৫ এপ্রিল ২০১৬

রাজধানী বনানীতে ফারজানা ইয়াসমিন (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার স্বামী আলী আজগরের সঙ্গে রাগ করে বিশ পানে আত্মহত্যা করেন তিনি। বনানী থানার এসআই আমিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফারজানা ইয়াসমিন পারিবারিক কলহের জেরে সোমবার সন্ধ্যা ৭ টার দিকে বিশপান করে আত্মহত্যা করেন। পরে রাত আড়াইটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দীর্ঘ দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া চলছিল বলেও জানান তিনি।

অন্যদিকে, রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় সড়ক দুর্ঘনায় অজ্ঞাত ৪৫ বছর বয়সী এক নারী মারা গেছেন।

শেরে বাংলা নগর থানার এসআই মো. মিনহাবজ উদ্দিন জানান, ধারণা করছি অজ্ঞাত স্থানে সড়ক দুর্ঘনায় অজ্ঞাত এই নারী মারা যান। পরে অজ্ঞাত ব্যক্তিরা তার মরদেহ পঙ্গু হাসাপাতালে রেখে যায়।

হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে শেরে বাংলা নগর থানা পুলিশ ময়না তদনন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠায়।

এফএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।