এবার হুয়াইর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৫ এপ্রিল ২০১৬

দুই বছরের জন্য হুয়াইর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দুপুরে রাজধানীর রেডিসন হোটেল এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয় হুয়াই।

তারা জানান, ‘তারুণ্যের প্রতীক’ হিসেবে সাকিব আল হাসান আগামী দুই বছর প্রতিনিধিত্ব করবেন। চুক্তির শর্তমতে, এ সময় তিনি নিজে হুয়াইর সেট ব্যবহার করবেন।

উল্লেখ্য, ০৪ এপ্রিল বাংলাদেশের মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

আরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।