৯১ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন


প্রকাশিত: ০৯:৪০ এএম, ০৫ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

চলতি ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ৯১ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। প্রস্তাবিত বাজেটে এর আকার ছিলো ৯৭ হাজার কোটি টাকা।

মঙ্গলবার শেরে বাংলানগর এনইসিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন।

এর বাইরে স্বায়ত্বশাসিত সংস্থায় ২ হাজার ৮৯৪ কোটি টাকার অনুমোদন দেয়া হয়েছে।

এসএ/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।