সেমির কষ্ট ভুলতে জাদেজাকে হবু বউয়ের গাড়ি উপহার


প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

বিশ্বকাপের মঞ্চে সেমিতেই হেরে গেছে তার দল ভারত। কিন্তু জীবনের মঞ্চে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। পাত্রী আগে থেকেই ঠিক করা। রাজকোটের মেয়ে রাভিবা সোলাংকির সঙ্গে এপ্রিলের ১৭ তারিখে বিয়ের পিঁড়িতে বসবেন জাদেজা। বিয়েতে বসার আগেই হবু বউয়ের কাছ থেকে গাড়ি উপহার পেলেন জাদেজা। ৯৭ লাখ রুপি মূল্যের অডি গাড়িটি সোমবার জাদেজাকে উপহার দেন রাভিবা।

এর আগে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে তাদের বিয়ের সব কথাবার্তা ঠিক করে রাখা হয়। রাভিবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং বর্তমানে সরকারি কর্মকর্তা। সোমবার জাদেজাকে স্থানীয় একটি গাড়ির শো রুমে নিয়ে যান রাভিবা। তারপর সেখানেই গাড়িটি জাদেজার জন্য কিনে উপহার দেন তিনি।

জাদেজার পারিবারিক সূত্রে জানা যায়, এপ্রিলের ১৬ তারিখে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠানে আয়োজন করেছেন জাদেজা; যেখানে আইপিএলের অনেক প্লেয়ারও থাকবেন। তাছাড়া মেয়ের গ্রামের বাড়ি রাজকোটেও অনেক আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আরআর/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।