বরিশালে টেন্ডার ডাকাতির অভিযোগে রাজধানীতে আটক ২


প্রকাশিত: ০৭:২৩ এএম, ০৮ এপ্রিল ২০১৬

বরিশালে টেন্ডার ডাকাতি, ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে নাহিদ সেরনিয়াবাত (৩০) ও সহযোগী জুয়াবের (২৯)কে রাজধানী ঢাকা থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১০ ব্যাটালিয়ন।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বরিশালের টেন্ডার ডাকাতি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে।

আটক দুইজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

জেইউ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।