মীর কাসেম আলীর সঙ্গে আইনজীবীদের সাক্ষাৎ


প্রকাশিত: ০৯:০৭ এএম, ১৩ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে তার ছেলে ও দুই আইনজীবী সাক্ষাৎ করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলা সুপার প্রশান্ত কুমার বনিক জানান, বুধবার বেলা ১১টার দিকে বারিস্টার মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম, আইনজীবী মতিউর রহমান আকন্দ ও ব্যারিস্টার এহসান আব্দুল্লা সিদ্দিক তার সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। প্রায় আধা ঘণ্টা তারা কারাগারে একটি কক্ষে মীর কাসেম আলীর সঙ্গে কথা বলেন।

মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন। গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ২০১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। পরে ফাঁসির দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির কনডেম সেলে পাঠানো হয়।
                
আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।