আজকের আলোচিত ছবি: ১২ জানুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ আরও সম্প্রসারণ এবং দেশটিতে কর্মসংস্থানের জন্য অধিকসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ (১২ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে ও জাপানি উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। ছবি: সংগ্রহীত
-
জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের প্রার্থিতা বাতিলের দাবিতে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য। আজ (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ছবি: সংগ্রহীত
-
জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ (১২ জানুয়ারি) সকালে জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: সংগ্রহীত
-
চাঁদপুরের হাজীগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে সাতটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (১২ জানুয়ারি) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ছবি: সংগ্রহীত
-
বরিশালে সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে ৫-১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে সবধরনের সবজির দাম। এসব সবজি খুচরা বাজারে কেজি প্রতি ২০-৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। আজ (১২ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। ছবি: সংগ্রহীত