আজকের আলোচিত ছবি: ৫ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নির্বাচিত নতুন সংসদ সদস্যরা (এমপি) রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি হিসেবে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে পারেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
-
আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতে এক লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনাসদর।
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ ও উন্নয়ন নিশ্চিত করার জোরালো প্রত্যাশা তুলে ধরা হয়েছে।
-
মানিকগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
-
গণমাধ্যম কর্মীদের জন্য পৃথক কর্মপরিকল্পনাসহ নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন পটুয়াখালী-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ।
-
লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীতে যোগদান দিয়েছেন বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের দেড়শতাধিক নেতাকর্মী।
-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মাগুরায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), মাগুরা জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুরে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে পিরোজপুর জেলা জামায়াত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
-
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনে ১১ দলীয় জোট প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভয়ভীতি, নারী ও সংখ্যালঘু ভোটারদের ওপর হুমকি, কালো টাকা বিতরণ এবং সাইবার হামলা করছে একটি পক্ষ। মাঠপর্যায়ে ভয়াবহ অনিয়ম ও সহিংস পরিস্থিতি তৈরি হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’