আজকের আলোচিত ছবি: ৬ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হোরি ইওয়াও আজ টোকিওতে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্ব স্ব দেশের পক্ষে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেন। ছবি: পিআইডি
-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বিকেল সাড়ে ৩টা থেকে এ ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। ছবি: জাগো নিউজ
-
জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ছবি: জাগো নিউজ
-
নবম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সরকারি কর্মচারীদের মিছিলে পুলিশ লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বাধা দিয়েছে। এতে আহতদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১২ জন মুসল্লি নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ জুমার নামাজের সময় রাজধানীর তারলাই এলাকায় অবস্থিত মসজিদকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ছবি: সংগৃহীত