আজকের আলোচিত ছবি: ৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন আবদুল্লাহ আর জাবেরসহ তার আরও একাধিক সহযোদ্ধা। কিন্তু, জাবের গুলিবিদ্ধ হয়েছে বলে পরবর্তীতে যে সংবাদ ছড়িয়ে পড়ে তা সাংবাদিকদের অপসাংবাদিকতা এবং ক্লিকবেইট সাংবাদিকতার কারণেই হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
-
কোনো নন-ডিসক্লোজার চুক্তির আড়ালে জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়াকে জনস্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
-
কোনো নন-ডিসক্লোজার চুক্তির আড়ালে জনগণকে না জানিয়ে বন্দর ইজারা দেওয়াকে জনস্বার্থের পরিপন্থি বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।
-
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আবারও পুরোনো আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহার করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে মনে রাখবেন, আপনারা যে পোশাক পরেন তা জনগণের আস্থার প্রতীক। আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, বরং জনগণের জন্য কাজ করুন।
-
উত্তরাঞ্চলে দ্বিতীয় দফার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাঁও সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
-
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক বোরকা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে।
-
শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের অধীনেই হতে হবে বলে দাবি জানিয়েছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, এই হত্যার বিচার এই দেশের মাটিতেই নিশ্চিত করতে হবে। বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।
-
সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।