আজকের আলোচিত ছবি: ৯ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
-
এবারের নির্বাচনে বিএনপি ৭৭ শতাংশ ভোট পাবে বলে এক জরিপে উঠে এসেছে। ওই জরিপের তথ্য বলছে, বিএনপি ২২০টি আসন পেতে পারে। আর জামায়াত পাবে ৫৭টি আসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ নামের একটি সংগঠন এই জরিপ পরিচালনা করেছে।
-
বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে ঢাকা ১৭ আসনের নির্বাচনী পথসভা দিয়ে তারেক রহমানের আজকের নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
-
চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেছেন, ‘ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত করতে পারে কিনা, সে বিষয়ে ইসির ব্যাখ্যা দিতে হবে। এ সিদ্ধান্ত কার নির্দেশে নেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করতে হবে।
-
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দিচ্ছে নির্বাচন কমিশন।