আজকের আলোচিত ছবি: ১০ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধিদল।
-
তুরস্কের সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
-
১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং প্রায় ১ লাখ সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
-
চলতি বছর হজ শেষে দুটি প্যাকেজের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের তিন কোটির বেশি টাকা ফেরত দিতে পারবেন বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
-
সরকারের ভেতরে অন্যদের সমর্থন না পাওয়ায় ভূমি নিবন্ধন আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনতে পারেননি বলে জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ বিষয়ে তিনি বলেন, বিদায়ের সময় ভেতরের কথা নিয়ে তিক্ততা বাড়াতে চাই না।
-
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এরইমধ্যে ভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
-
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে।
-
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চারদিনের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা। এতে হঠাৎ মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। এর প্রভাবে সড়কে যানবাহন সংকটে পড়েন যাত্রীরা। এই সংকট নিরেশনের জন্য বিআরটিসির বেশ কিছু বাস উত্তরবঙ্গ রংপুরে যাচ্ছেন যাত্রী নিয়ে।
-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের দল ও প্রার্থীকে ভোট দিতে নারায়ণগঞ্জ ছেড়ে যাচ্ছে অসংখ্য অস্থায়ী বাসিন্দারা। তবে নির্বাচন উপলক্ষে ছুটি পেয়ে জন্মস্থানে ফিরতে মানুষকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এমনটাই অভিযোগ যাত্রীদের।
-
একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল ৭টা থেকেই নির্বাচনি সব প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনে ভোট দেওয়ার জন্য এরই মধ্যে গাজীপুর ছাড়তে শুরু করেছেন হাজার হাজার মানুষ।
-
সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিক ও ঘরমুখো যাত্রীরা। এতে গুরুত্বপূর্ণ এ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।