আজকের আলোচিত ছবি: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০১:৩৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ধরনের আশঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘উগ্রবাদী দল’ আখ্যা দিয়ে তাদের উত্থানের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
নির্বাচনের জন্য চার দিনের সরকারি ছুটি সারাদেশের অফিস-আদালতকে থমকে দিয়েছে। শহরগুলো আজ নিঃসঙ্গ, অফিসের তৎপরতা নেই কোথাও। রাজধানীর সড়কগুলোও লাগছে অচেনা।
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ছয়টি আসনের ৫টি আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা।
-
সুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) নির্বাচনে হেরে গিয়েও বিজয়ী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের প্রার্থী আইনজীবী শিশির মনির।