আজকের আলোচিত ছবি: ১৪ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ বিকেল পৌনে ৪টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: মাহবুব আলম
-
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ আজ ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি
-
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
আজ পহেলা ফাল্গুন। বসন্তের প্রথমদিনে রাজধানী যেন রঙিন আবহে সেজে উঠেছে। উৎসবমুখর পরিবেশে ফুল কিনতে সকাল থেকেই ভিড় জমেছে রাজধানীর অন্যতম জনপ্রিয় ফুলের বাজার শাহবাগ এলাকায়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আজ বিশ্ব ভালোবাসা দিবস। লাল শাড়িতে নারী আর লাল পাঞ্জাবিতে তরুণ প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে বের হয়েছেন। চারপাশে উৎসবের আমেজ, হাসি আর রঙের ছোঁয়া। ছবি: জাগো নিউজ
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের ওপর কোনো নির্দিষ্ট আক্রমণ বা দমনের ঘটনা দেখা যায়নি বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কমনওয়েলথ পর্যবেক্ষক দলের চেয়ার ও ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডো। ছবি: জাগো নিউজ