আজকের আলোচিত ছবি: ১৯ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।
-
শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে নতুন সরকার। ঈদুল ফিতরের পর এ কাজের রোডম্যাপ ঘোষণা করবে শিক্ষা মন্ত্রণালয়।
-
নানা জল্পনা শেষে রমজান উপলক্ষে আজ থেকে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়েছে। ১৮ ফেব্রুয়ারি রাতে শিক্ষা মন্ত্রণালয় বাৎসরিক ছুটির তালিকা সংশোধন করে এ ছুটি ঘোষণা করে।
-
আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
-
নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘোষণা দিয়েছেন, দেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রীয় নীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’।
-
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসারে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২০ জন।