আজকের আলোচিত ছবি: ২০ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহান অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তাগুলো আল্পনা দিয়ে সাজাচ্ছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: পিআইডি
-
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আজ বেড়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে টানা তিন সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো সাপ্তাহিক ভিত্তিতে তেলের দাম বাড়তে পারে। ছবি: এএফপি (ফাইল)
-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ১৫ হাজার পুলিশ সদস্যের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: জাগো নিউজ
-
রমজান মাসের দ্বিতীয় দিন আজ। এই রোজায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজারে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। রেস্তোরাঁর সামনে, রাস্তার ধারে ইফতারের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এসব বাজারের ক্রেতাও তুলনামূলক বেশি। ছবি: জাগো নিউজ
-
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। রোজা এলেই প্রয়োজনীয় কিছু পণ্যের দাম বেড়ে যাওয়া যেন অনিবার্য রেওয়াজে পরিণত হয়েছে। বাজারে লেবু, বেগুন, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, খেজুর, ব্রয়লার মুরগি ও বিভিন্ন ধরনের মাছের দাম চড়া রয়েছে। ছবি: জাগো নিউজ