আজকের আলোচিত ছবি: ২৪ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না- প্রথম সংসদ অধিবেশনে সেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন নতুন প্রশাসক শফিকুল ইসলাম খান।
-
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
-
আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করায় বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি। যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ বিচার প্রার্থীরা।
-
শিশুদের বই পড়ার অভ্যাস বৃদ্ধি ও শিশুদের বইমুখী করতে ঝিনাইদহে ব্যতিক্রমী শিশুতোষ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় শহরের বিভিন্ন স্কুল ও কিন্ডারগার্টেন স্কুলের খুদে শিক্ষার্থীরা আনন্দ উৎসবে মেতে ওঠে।