আজকের আলোচিত ছবি: ২৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জুমার নামাজ শেষে মসজিদের বাইরে উপস্থিত শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌ সদর দপ্তরে আজ জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
-
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ সৌদি আরবের জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনে বক্তৃতা করেন। ছবি: পিআইডি
-
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সৌদি আরবের ভাইস ফরেন মিনিস্টার ইঞ্জি. ওয়ালিদ বিন আবদুল করিম আল খুরাইজি আজ জেদ্দায় ওআইসির জরুরি অধিবেশনের সাইডলাইনে বৈঠকে মিলিত হন। ছবি: পিআইডি
-
আজ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন। এতে উপকূলীয় জেলায় স্মরণকালের অন্যতম তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। জেলার বিভিন্ন এলাকায় ভবনে ফাটল দেখা দেয়। ছবি: জাগো নিউজ
-
গাজা উপত্যকার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবির এবং দক্ষিণের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার দুটি পুলিশ পোস্টে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এ ড্রোন হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ছবি: এএফপি