আজকের আলোচিত ছবি: ২৮ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
-
নরসিংদীর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয় তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান।
-
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পরিবহন সেক্টরে কোনো ধরনের ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
-
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও আমরা এরই মধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে৷ কৃষকরা যেন সঠিকভাবে সার পায় সেজন্য আমরা সর্বোচ্চ তদারকির মধ্যে রেখেছি। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে।
-
পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাতিল এবং আঞ্চলিক ও জেলা পরিষদগুলোতে বাঙালিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
-
পটুয়াখালীতে মরা মুরগি বিক্রির দায়ে সোহাগ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।