আজকের আলোচিত ছবি: ১ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির।
-
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আছে তাদেরকে অতি শিগগির আইনের আওতায় আনা হবে। কীভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করতে চাই না। অ্যাকশন শুরু হবে শিগগির।
-
নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, ঈদের পর থেকে সারাবছর ধরে হবে স্থানীয় সরকার নির্বাচন।
-
মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবার রাজশাহীতে গিয়ে প্রথম তিনটি ইচ্ছার কথা জানালেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
-
মাগুরায় অভিযোগ বাক্স উদ্বোধন করলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।