আধুনিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান আসলাম চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

উন্নয়নের উদ্দেশ্য লোক দেখানো কিংবা বড় বড় বুলি আওড়ানো নয়, জনচাহিদা আর সময়ের বাস্তবতার মেলবন্ধন ঘটিয়ে তা ত্বরান্বিত করতে হয়। বড় বড় প্রজেক্ট যেমন দরকার, তেমনি এলাকার মানুষের প্রত্যাশানুযায়ী ছোট ছোট কর্মযজ্ঞের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হয়। সামনের দিনে বিএনপি দেশসেবার সুযোগ পেলে এই দুটোর সমন্বয় সাধনই হবে আমাদের প্রথম লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় সব ধর্ম-বর্ণের মানুষের সমঅধিকার নিশ্চিত করে আধুনিক বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নগরীর উত্তর কাট্টলী সিডিএ আবাসিক, শাহের পাড়াসহ কয়েকটি এলাকায় গণসংযোগকালে তিনি একথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, শহরের সঙ্গে সীতাকুণ্ডের সংযোগটা দীর্ঘদিনের আত্মার বন্ধনে আবদ্ধ। সামনের দিনেও একতাবদ্ধতা অটুট থাকবে। মিথ্যা প্রোপাগান্ডা যারা ছড়ায়, তাদের থেকে সাবধান থাকতে হবে। সবাইকে বুঝিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

আধুনিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান আসলাম চৌধুরীর

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যূগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মঈনু চৌধুরী, আয়ুব খান, আব্বাস রশিদ, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহবায়ক রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মো. সেলিম উদ্দিন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরিদ উদ্দিন, সাহেদ আকবর, গিয়াস উদ্দিন টুনু, ছোটন, মেজবাহ, ফারুক, পলাশ, ইকবাল, সেলিম, তৌসিফ,সামীর প্রমূখ।

পরে আসলাম চৌধুরী বিকাল ৩টায় সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এক নির্বাচনী পথসভায় যোগ দেন। সেখানে সীতাকুণ্ড উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।