চট্টগ্রাম-৪

জামায়াত প্রার্থীর বাসায় বিএনপির আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সঙ্গে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সাক্ষাৎ/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং চসিক ৯-১০ ওয়ার্ড) আসনে ফলাফলে এগিয়ে থাকা বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে আনোয়ার সিদ্দিকীর বাসায় গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন আসলাম চৌধুরী।

বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে আসলাম চৌধুরী ভোটে এগিয়ে থাকলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় এখনো ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

আজ সাক্ষাৎকালে আসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর খোঁজখবর নেন ও তার সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে আগামী দিনে এলাকার উন্নয়নে আনোয়ার সিদ্দিকীর সহযোগিতা চান। পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে, সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী আসলাম চৌধুরী

জবাবে আনোয়ার সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আসলাম চৌধুরীকে মন্ত্রী হিসেবেও দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী স্থানীয় মসজিদে দোয়া ও শোকরানা মাহফিলে অংশ নেন। এরপর নিজ বাড়িতে নির্বাচনি এলাকার সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন এবং মিষ্টিমুখ করান।

জেএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।