তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয়। নানান প্রতিকূলতা ও চ্যালেঞ্জের সময় অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের সুস্পষ্ট মতামত প্রকাশ করেছেন। জনগণের এ রায় বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন
তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী
বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি: শাহবাজ শরিফ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের সময়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা প্রিয় বন্ধু ড. মুহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে তার নেতৃত্ব ও তত্ত্বাবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আনোয়ার ইব্রাহিম বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি ও শক্তি দিতে উভয় দেশ একসঙ্গে কাজ করবে। একই সঙ্গে তিনি মালয়েশিয়ার জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কেএসআর/