ঢাকা-৬

জামায়াতের আব্দুল মান্নানকে হারিয়ে শেষ হাসি ইশরাকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট।

ফলাফলে দেখা যায়, ইশরাক হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নানের চেয়ে ২৩ হাজার ৬৭৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

আসনটিতে মোট ১০০টি ভোট কেন্দ্র ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-৬ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৮৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৮৩ জন এবং নারী ভোটার ৭৬২ জন।

এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপির ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট; জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট; আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৪৭ ভোট; আহম্মেদ আলী শেখ মাছ প্রতীকে পেয়েছেন ১৪৭ ভোট; মো. আকতার হোসেন হারিকেন প্রতীকে পেয়েছেন ২৪৪ ভোট; মো. ইনুস আলী আকন্দ ডাব প্রতীকে পেয়েছেন ৩০১ ভোট এবং মো. ফখরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট।
 
এমডিএএ/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।