ঢাকা মেডিকেলের সামনে ছাত্রদলের বিক্ষোভ
বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটের চলমান কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার বেলা ১০টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের সামনে এই কর্মসূচি পালন করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল, অবরোধ ও ঢাকা বিশ্ববিদ্যালয় আহুত অনির্দিষ্টকালের ধর্মঘটের সমর্থনে ছাত্রদলের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কিছুদূর অগ্রসর হতে চাইলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
ছাত্রদল নেতা বাশার, শ্রাবন, মাইনুল, বিশ্বজিত ও লিঙ্কনের নেতৃতে মিছিলে আরও উপস্থিত ছিলেন মহিউদ্দিন, শাহিন, রিয়াদ, রিপন, মারুফ, জহির, মেহেদি, এজাজ, আলতাফ, সোহেল রানা, নাজমুল, রুয়েল, মুস্তাফিজ, মুস্তাহিদ, সজিব, মামুন, ফয়সাল, আরিফ, সাদিক, অলি, রাসেল, আসলামুল হক রুদ্রসহ অর্ধ-শতাধিক ছাত্রদল কর্মী।
এমএম/বিএ/আরআই