খালেদার কার্যালয়ে চিকিৎসক দল


প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা জন্য গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন চিকিৎসকদের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুর ২টা ৫৪ মিনিটে কার্যালয়ে প্রবেশ করেন তারা।

এর আগে গুলশান কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়কের মাথায় চিকিৎসকদের আটকে দেয় পুলিশ। এসময় খালেদা জিয়ার জন্য নিয়ে আসা শুকনো খাবার রেখে দেয় পুলিশ।

পরে চিকিৎসক দল গুলশান কার্যালয়ে আসলে ২০ মিনিট অপেক্ষার পর পুলিশ ভেতরে প্রবেশ করতে অনুমতি দেয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য অধ্যাপক ডা. তাহির।

চিকিৎসক প্রতিনিধি দলের অন্য সদসরা হলেন অধ্যাপক ডা. সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. তৌহিদুল হক, অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম ও সিস্টার লাবনী।

এমএম/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।