মান্নার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১১ মার্চ ২০১৫

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার চিকিৎসার জন্য ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।

বর্তমানে চিকিৎসকদের পরামর্শে মান্নাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ১১ নম্বর বেডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

যুগ্ম-কমিশনার বলেন, মান্নাকে রিমান্ডে কোনো ধরনের শারীরিক অথবা মানসিক নির্যাতন করা হয়নি। যেকোনো সময় যে কেউ অসুস্থ হতে পারেন। তিনি উচ্চ রক্তচাপের রোগী- এটা আগেই আদালতে বলা হয়েছিল।

মনিরুল ইসলাম আরও জানান, মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার রাতে হাইপার টেনশনে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার জন্য ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি এখন বিশ্রামে রয়েছেন।

ডিবির যুগ্ম-কমিশনার আরও বলেন, মাহমুদুর রহমান মান্না গ্রেফতার হওয়ার পর তার একটি কনভারসেশন পাওয়া যায়। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী একজনের সঙ্গে কথা বলেন। তবে ওই প্রবাসী কে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।