সম্ভ্রমহানির দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে : সুরঞ্জিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৭ এএম, ১৭ এপ্রিল ২০১৫

বর্ষবরণ অনুষ্ঠানে সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে তরুণীর সম্ভ্রমহানির ঘটনায় শুধু বিবৃতি দিয়ে বসে থাকলে চলবে না, এ ঘটনার দায়ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে বলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সুরঞ্জিত বলেন, সোহরাওয়ার্দীর ঘটনায় জাতি আজ লজ্জিত। এ ঘটনায় পুলিশের ভূমিকাও অমার্জনীয়। পুলিশের উদ্দেশে তিনি বলেন, আসামি ধরে হাতে তুলে দেয়ার পর আপনারা তাদের ছেড়ে দিলেন। আর মিডিয়াতে বলেন- নির্দেশনা নাই। এই অজুহাত সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন। এই ঘটনা যারা ঘটিয়েছে সে যেই হোক, যারাই হোক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

এএইচ/একে /পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।